রাজ্যপালের হাতে তুলে দিলেন অজানা সুন্দরবন বই - The News Lion

রাজ্যপালের হাতে তুলে দিলেন অজানা সুন্দরবন বই




দি নিউজ লায়ন ;   মঙ্গলবার বিকালে দক্ষিণ ২৪ পরগনার সুন্দরবনের বাসন্তী ব্লকের শিবগঞ্জের ভূমি পুত্র তথা শিক্ষারত্ন প্রাপ্ত শিক্ষক অমল নায়েক তার লেখা 'অজানা সুন্দরবন' বই টি রাজ্যের রাজ্যপাল জগদীপ ধনকরের হাতে তুলে দেন।পাশাপাশি তিনি সুন্দরবনের বিভিন্ন বিষয়ে আলোকপাত করেন রাজ্যপালের কাছে।


এদিন দুপুরে সুন্দরবনের বিশিষ্ট সমাজসেবী তথা শিক্ষারত্ন প্রাপ্ত শিক্ষক অমল নায়েক রাজভবন গিয়ে রাজ্যপালের সাথে সাক্ষাৎ করেন। তারপর তিনি সুন্দরবনের উন্নয়ণ নিয়ে রাজ্যপালের সাথে আলোচনা করেন।


পাশাপাশি তাঁর লেখা “অজানা সুন্দরবন” বই টি রাজ্যপাল কে উপহার দেন।সুন্দরবনের বিশিষ্ট সমাজসেবী তথা শিক্ষারত্ন প্রাপ্ত শিক্ষক অমল নায়েক জানান সুন্দরবনের বিভিন্ন উন্নয়ণ নিয়ে তিনি সুন্দরবনবাসীর পাশে থাকবেন।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.